
নিজস্ব প্রতিবেদক: ‘রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ’বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। তবে যান্ত্রিকতার এ নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে। তাছাড়া কাঁচা খেজুর রসের মাধ্যমে নিপা ভাইরাস সংক্রমণের বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজিত ১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় লোকগবেষক ইমরান উজ জামান লোকশিল্পীদের নিয়ে কাজ করায় আনন্দ প্রকাশ করেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার গবেষণায় সর্বাত্মক পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে হস্তশিল্পে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেত এবং লোক পরিবেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচঠিকরির ফটিক শেখের ভাসান গানের দলকে সম্মাননা প্রদান করা হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//