Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Jan 2023 20:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিদিন কয়েকশো কোটি মানুষ ব্যবহার করেন। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি বন্ধু কলিগদের আলাদা আলাদা গ্রুপ ব্যবহার করেন। এছাড়াও আছে অফিসিয়াল চ্যাট। বর্তমানে জরুরি যত ফাইল, ছবি, ভিডিও আদান প্রদান করছেন ব্যবহারকারীরা।

যদি এমন কোথাও গেলেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই। ফোনের নেটওয়ার্কও কাজ করছে না। তখন পড়তে হয় বিপদে। জরুরি মেসেজের রিপ্লাই দেওয়া তো দূরে থাক আপনার পরিস্থিতিও জানাতে পারেন না। তবে এই সমস্যার সমাধান নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

যেখানে ইন্টারনেট নেই, সেখানেই হোয়াটসঅ্যাপের প্রক্সি সার্ভারকে কাজে লাগিয়ে আপনি মেসেজ করতে পারবেন। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, যেখানে ইন্টারনেট পরিষেবা নেই সেখানে ভলান্টিয়ার এবং অর্গ্যানাইজেশনের দ্বারা সেটআপ করা প্রক্সি সার্ভারের মাধ্যমেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ বলছে, এমন কোনো এলাকায় যদি কোনো ব্যক্তির সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে না পারেন, তাহলে সেখানে আপনি এই প্রোক্সি ফিচার ব্যবহার করতে পারবেন। মূলত একটি প্রক্সি সার্ভারের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপ আপনাকে জরুরি সময় মেসেজ পাঠাতে দেয়। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই প্রক্সি ফিচারেও হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মের এবং সর্বোপরি গ্রাহকের গোপনীয়তা এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করবে।

এরই মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই হোয়াটসঅ্যাপ প্রোক্সি ফিচারটি চালু করেছে। তবে আপাতত শুধু ইরানের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাবেন। খুব শিগগির বিশ্বের সব প্রান্তের ব্যবহারকারীর জন্য চালু হবে বিশেষ এই ফিচার।

যেভাবে এই ফিচার ব্যবহার করবেন-
>> প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যেন হোয়াটসঅ্যাপের এক্কেবারে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করেন।
>> চ্যাটস ট্যাবে চলে যান। সেখানে গিয়ে মোর, তারপর সেটিংস অপশনে ট্যাপ করুন।
>> এবার স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।
>> ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।
>> সেট প্রক্সি অপশনে ট্যাপ করুন এবং আপনার প্রক্সি অ্যাড্রেস দিয়ে দিন।
>> সেভ অপশনে ট্যাপ করুন।
>> কানেকশন সঠিক ভাবে কাজ করলে আপনাকে একটি চেক মার্ক দেখানো হবে। 

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

বিনিয়োগবার্তা/ডিএফই//