Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বৃহৎ শিল্প ক্যাটাগরিতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেলো পুঁজি্রবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি।

বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এর কাছ থেকে “রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০ গ্রহণ করেন রানার অটোমোবাইলস পিএলসি এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, দেশের অগ্রগতির জন্য বেসরকারি শিল্পখাত অনেক অবদান রেখে যাচ্ছেন। আগামী ৪র্থ শিল্প বিপ্লব ও আমাদের এই সকল শিল্পখাতের হাত ধরে আসবে বলে তিনি আশা করেন।

পুরস্কার গ্রহণ শেষে রানার গ্রুপের চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের প্রেরণা এই পুরস্কার আমি আমার সকল কর্মীকে উৎসর্গ করলাম যারা নিরলস পরিশ্রম করে রানার অটোমোবাইল পিএলসি কে এই পুরস্কার এনে দিয়েছেন।

রানার গ্রুপ বাংলাদেশের প্রথমসারির একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যা ২০০০ সাল থেকে সুনাম ও সততার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে।

রানার গ্রুপের অন্যতম প্রধান প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি ২০১১ সাল থেকে ময়মনসিংহের ভালুকায় দেশের সর্ববৃহৎ এবং বিশ্বমানের নিজস্ব মোটর সাইকেল কারখানায় বাংলাদেশী ‌‌রানার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন করছে।

এছাড়া থ্রি উইলারের উৎপাদনকারী হিসেবে বছরের শুরুতে রানার বাজারে আসবে। রানার অটোমোবাইলস দেশের মানুষের আস্থা অর্জনের পাশাপাশি ২০১৭ সাল থেকে রানার “মেইড ইন বাংলাদেশ” ব্র্যান্ড এর মোটর সাইকেল নেপাল ও ভূটান এ রপ্তানির মাধ্যমে প্রথম বাংলাদেশী অটোমোবাইল রপ্তানীকারক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের পতাকাকে বিদেশের মাটিতে নিয়ে গেছে এবং রপ্তানিশিল্পকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//