Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 08 Jan 2023 18:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ২০২৩ সালের প্রযুক্তিখাতের মানুষের কাজের জায়গায় রোবটের পদচারণা বাড়বে, এই বার্তা আগেই দিয়েছেন বিজ্ঞানীরা। এবার আদালতে নিজের মক্কেলের হয়ে এবার প্রশ্ন-উত্তর করতে নামবে ‘রোবট আইনজীবী’। আজগুবি মনে হলেও বিশ্বে এই প্রথম এমন হতে পারে আমেরিকায়। এ দাবি করেছে ব্রিটেনের ‘নিউ সায়েন্টিস্ট’ পত্রিকা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে ‘রোবট আইনজীবীকে’। তবে আদালতে আইনজীবীব বেশে আসবে না কোনো রোবট। বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ। যা থাকবে মক্কেলের স্মার্টফোনে। তবে কী বছরের পর বছর ধরে মামলা-মোকদ্দমার খরচ কমবে? 

আমেরিকার কোন আদালতে কী মামলা লড়বে ‘ডুনটপে’ অ্যাপ, তা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে, আদালতকক্ষে মক্কেলের স্মার্টফোনের মাধ্যমে তাকে আইনি পরামর্শ বা প্রশ্ন-উত্তরের কাজ চালানোয় সাহায্য করবে বলে জানিয়েছে তারা। মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এই মুহূর্তে ‘ডুনটপে’-র সিইও হিসাবে কাজ করছেন তিনি। জোশুয়ার দাবি, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে ‘ডুনটপে’। সংস্থার বিজ্ঞাপনও বেশ চমকদার। সেখানে বলা হয়েছে, ‘বিশ্বের প্রথম রোবট আইনজীবী হল ‘ডুনটপে’ অ্যাপ। একটি বোতাম টিপেই কর্পোরেশনের সঙ্গে লড়ুন, আমলাতন্ত্রকে হারান অথবা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করুন।

বিনিয়োগবার্তা/এসএল//