Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 08 Jan 2023 22:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোভিডে টেলিমেডিসিনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষও চিকিৎসা সেবা নিয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ইউরোলোজিক্যাল সার্জন্স আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, আমাদের জনবলের অভাব রয়েছে। হেলথ মিনিস্ট্রিতে জনবল আছে মাত্র তিন লাখ। আমরা জনবলের নতুন অরগানোগ্রাম করছি। এটি বাস্তবায়ন হলে ৬ লাখ জনবল লাগবে। যদিও সরকার রাতারাতি এগুলো দিতে পারবে না।

তিনি বলেন, করোনাকালে আমরা ৩৪ কোটি টিকা দিয়েছি। এ কারণে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫ম। সাউ-থইস্ট এশিয়ায় প্রথম। গত বছর নতুন ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল হেলথ রেকর্ডিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি ট্রান্সপ্ল্যান্টের অনুমোদন দিয়েছি। কিন্তু ট্রান্সপ্ল্যান্ট খুকই কম। নতুন নতুন হাসপাতালগুলোতে ইউরোলজি থাকার কথা। সরকারি সব হাসপাতালে ইউরোলজি ডিপার্টমেন্ট যেন হয়, সেটি আমরা করবো।

বিনিয়োগবার্তা/এমআর//