Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বেড়েছে। ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরো বাড়বে। তখন বহু দেশে যাওয়ার জন্য আমাদের ভিসার দরকার হবে না। রবিবার (৮ জানুয়ারি) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশ সাগ্রহে আমাদের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে। এটা ইতিবাচক দিক। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা আরো অনেক উন্নত অবস্থানে পৌঁছবো। 

তিনি বলেন, আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে, আগের মতো বছর খানেক বসে থাকতে হয় না। আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। তবে যেগুলোতে সময় লাগে, সেগুলো অবাঞ্ছিত। অধিকাংশই দ্রুত পাসপোর্ট পেয়ে যান। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইমিগ্রেশন পুলিশের তত্ত্বাবধানে ই-পাসপোর্ট ই-গেটের নির্দিষ্ট স্থানে রাখলেই ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেট খুলে যাবে। এতে ১৮ সেকেন্ডের মতো সময় লাগবে।

বিনিয়োগবার্তা/এমআর//