Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 09 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন যানবাহনের চাপ কমেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//