
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই তিন হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। অর্থনৈতিক সংকটের আশঙ্কাকে সামনে রেখে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ ছাটাই কার্যক্রম হাতে নিয়েছে ওয়াল স্ট্রিটভিত্তিক ঋনদাতা প্রতিষ্ঠানটি। দুটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, এ সপ্তাহের বুধবার থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে। ৩ হাজারের বেশি কর্মী ছাঁটাই হচ্ছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনই বলা যাচ্ছেনা।
এর আগে রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করবে গোল্ডম্যান স্যাকস।
ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি এর মূল ট্রেডিং ও ব্যাংকিং ইউনিটের মধ্যে থেকে হবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//