Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 10 Jan 2023 03:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আরো দেড় বছর বেড়েছে।

সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তার চাকরির মেয়াদ আগামী ১১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। নতুন এ প্রজ্ঞাপনে আরো দেড় বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান তিনি। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//