Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 09 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি সবার জন্য খুলে দেওয়া হবে সেদিন।

সোমবার (৯ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়। আর স্টেশনে যত যাত্রী থাকবেন, সব যাত্রী নিয়েই চলবে ট্রেন।

তিনি আরো বলেন, উদ্বোধনের পরদিন থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এর পর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।       

বিনিয়োগবার্তা/এমআর//