Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 09 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালে হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ। সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি সই হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি জানান, চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। করোনার বিধি নিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন।

নিয়ম অনুযায়ী এ বছরই বাংলাদেশি সব হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। ফলে সৌদিতে গিয়ে কাউকে আর ইমিগ্রেশনের জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে।

বিনিয়োগবার্তা/এসএল//