Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 10 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারে বাড়তি মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। নতুন বছরে দারাজের ‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ শীর্ষক ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের রিয়েলমি স্মার্টফোন ক্রয় করতে পারবেন। ক্যাম্পেইনটি ০৬ জানুয়ারি শুরু হয়েছে, যা ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। 

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে রিয়েলমি’র যেসব ফোন ক্রয়ে ক্রেতারা বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন সেগুলো হলো: রিয়েলমি সি৩০, রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি২৫ওয়াই (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি৩১, নারজো ৫০এ প্রাইম, রিয়েলমি সি৩৫ (৪জিবি/১২৮জিবি), রিয়েলমি নারজো ৫০ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি ৯আই (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি সি৩৫ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি প্যাড মিনি, রিয়েলমি নারজো ৫০ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি ৮, রিয়েলমি ৯, রিয়েলমি ৯ প্রো, রিয়েলমি জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৯ প্রো+, রিয়েলমি জিটি নিও ২, রিয়েলমি সি৩৩ (৩/৩২জিবি), রিয়েলমি সি৩৩ (৪/৬৪জিবি)। 

এ ডিভাইসগুলো ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় কেনা যাবে। এছাড়া, শুন্য শতাংশ (0%) ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করেও এই ফোনগুলো ক্রয় করা যাবে। সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ডিভাইসগুলো ক্রয়ে ক্রেতাদের জন্য এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস সুবিধাও থাকছে। এক্সপ্রেস ডেলিভারির আওতায় ক্রেতাদের সেইম-ডে ডেলিভারি, অর্থাৎ অর্ডারের দিনেই কাঙ্ক্ষিত ডিভাইস ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে ক্রেতাদের জীবন সহজ করবে দারাজের এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস।

রিয়েলমি সব সময়  তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকে,  তারই অংশ হিসেবে এবার নতুন বছরের শুরুতে চমৎকার মূল্য ছাড় সুবিধা নিয়ে এলো তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড  রিয়েলমি। অফার বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন - https://click.daraz.com.bd/e/_6HkWZ

রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বিনিয়োগবার্তা/ডিএফই//