Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 11 Jan 2023 17:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘মর্টগেজ ডাটা ব্যাংক ও মামলা ব্যবস্থাপনার সিস্টেম’-এ নির্ভুলভাবে তথ্য-উপাত্ত এন্ট্রি ও আপলোড করার লক্ষ্যে ডাটা এন্ট্রি ইউজার ও ডাটা ভেরিফায়ারগণকে প্রশিক্ষণ প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার  (১০ জানুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। 

আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী এবং ব্যাংকের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার। 

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান, মোঃ মাহমুদুর রহমান, আবেদ আহমেদ খান, মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এবং মোঃ ফজলুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে ব্যাংকের শাখাসমূহ থেকে ডাটা এন্ট্রি ইউজার এবং ডাটা ভেরিফায়ারগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/এমআর//