Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 11 Jan 2023 22:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অর্থনীতি ‘বিপদজনকভাবে মন্দার কাছাকাছি’ আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (১০ জানুয়ারি) সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বের শীর্ষ অর্থনীতি (যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের) দুর্বল প্রবৃদ্ধির জেরে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

এতে বলা হয়, উন্নয়ন প্রকল্পের জন্য সারা বিশ্বের দরিদ্র দেশগুলোকে অর্থ ধার দিয়ে থাকে বিশ্বব্যাংক। এক বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ২০২৩ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস প্রায় অর্ধেক কমিয়েছে তারা। 

মূলত সারা বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর প্রবণতা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত ও বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর নড়বড়ে অবস্থানের কারণে দেশগুলো অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে। আর এর জেরেই বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্ব ব্যাংক। 

ব্যাংকটি জানিয়েছে, তারা ২০২৩ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ হবে বলে প্রত্যাশা করছে। ২০০৯ সাল ও ২০২০ সালের অর্থনৈতিক মন্দার সময়টা বাদ দিলে গত তিন দশকের মধ্যে এটিই হবে সবচেয়ে ধীর প্রবৃদ্ধির হার।

বিনিয়োগবার্তা/এমআর//