Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 11 Jan 2023 23:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।  সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় কেন্দ্রিয়  ব্যাংকের এগ্রিকালচার ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান ড. মোঃ রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//