Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 11 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত দেশের সরকারি খাদ্য গুদামে ১৮ লাখ ৩৯ হাজার ৫১৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর মধ্যে ৩ লাখ ৬৮ হাজার ২৭৪ মেট্রিক টন গম, ১৪ লাখ ৭০ হাজার ৩২১ টন চাল এবং এক হাজার ৩৮১ টন ধান মজুদ রয়েছে।

বুধবার সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান। এরআগে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

খাদ্যমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরের ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা রয়েছে। গত ৮ জানুয়ারি পর্যন্ত সরকারি গুদামে কৃষকদের কাছ থেকে এক হাজার ৬ মেট্রিক টন ধান ও চালকল মালিকদের কাছ থেকে এক লাখ ৮০ হাজার ৯৯০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। চলতি অর্থ বছরে ১০ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে। এর মধ্যে জি টু জি পদ্ধতিতে ভারত, ভিয়েতনাম ও মিয়ানমার হতে ইতিমধ্যে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জানুয়ারি পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার মেট্রিক টন চাল সরকারি সংরক্ষণাগারে পাওয়া গেছে।

বেসরকারি পর্যায়ে ৪৩১ টি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৫৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি সরকার দিয়েছে বলে জানান খাদ্য মন্ত্রী।

চলতি অর্থবছরে ৬ লাখ ৫০ হাজার লাখ মেট্রিক টন গম আমদানির জন্য জি টু জি পদ্ধতিতে রাশিয়া এবং ইউক্রেন ও বুলগেরিয়া হতে আমদানির কার্যক্রম নেয়া হয়েছে। গত ৮ জানুয়ারি পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার মেট্রিক টন গম সরকারি গুদামে আছে।

বিনিয়োগবার্তা/এসএএম//