Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 12 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কৃষিখাতে পুনঃঅর্থায়ন তহবিল বিনিয়োগ সংক্রান্ত  একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংকের ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক কৃষকদের জন্য স্বল্প মুনাফায় বিনিয়োগ বিতরণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি সম্পাদিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এ কে এম সাজেদুর রহমান খান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ব্যাংকের নির্বাহী প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//