Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 12 Jan 2023 21:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে আড়াই কোটি টাকার ২০টি সোনার বারসহ মো. ইয়াছ নূর (২২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মিয়ানমার থেকে চোরাইপথে আনা এসব বারের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় আরও ২ চোরাকারবারি পালিয়ে যায়। এ সময় ৫ কেজি কারেন্ট জালও জব্দ করেন বিজিবি সদস্যরা।

বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য জানান। আটক ইয়াছ নূর শাহপরীর দ্বীপের উত্তর পাড়ার মো. জাকারিয়ার ছেলে।

খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, নাফ নদী দিয়ে আসা ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো ২টি সোনার বারের বেল্ট এবং ৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ওই বেল্টগুলো খুলে ২০টি সোনার বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার সোনার বারের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে আটক ও দুইজনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করে আটক যুবককে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

বিনিয়োগবার্তা/এমআর//এসএল//