Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 13 Jan 2023 21:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি আরও ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। 

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি ডিগ্রি কলেজ, ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ, ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৩৩টি মাদরাসা, ১৭টি এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭টি এইচএসসি বিএমটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় যেসব প্রতিষ্ঠান বাদ গেছিল, তাদের আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল। তারই ভিত্তিতে এখন নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলো।

এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

এর আগে গত বছরের ৬ জুলাই ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তখন আবেদন করলেও অনেকগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তার আগে ২০১৯ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা করেছিল সরকার।

বিনিয়োগবার্তা/এসএল//