
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার এক মাসের মধ্যে কয়লা সংকটে বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লি. (বিআইএফপিসিএল) এর উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আগের দিন শনিবার সকাল থেকেই কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে উৎপাদন শুরুর এক মাস পার হওয়ার আগেই উৎপাদন বন্ধের ঘটনা ঘটলো।
এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তবে কবে নাগাদ উৎপাদন স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কর্তৃপক্ষ। কয়লা না পাওয়া পর্যন্ত কেন্দ্রটি চালু করার সুযোগ নেই। তবে এই সময়ে বিপুল পরিমান টাকা ব্যয় হবে রক্ষণাবেক্ষণ কাজে।
বিনিয়োগবার্তা/ডিএফই//