
ডেস্ক রিপোর্ট: আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের লক্ষ্যে ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
রবিবার (১৫ জানুয়ারি ২০২৩) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাজমুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//