Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 16 Jan 2023 00:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ইং সালের জন্য দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন সফিউল আজম এফসিএমএ। আর একই মেয়াদে সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ, সেক্রেটারি মান্নান বেপারী এফসিএমএ এবং মোঃ ইকবাল হোসেন এসিএমএ, সিএফএ, এফআরএম ট্রেজারার নির্বাচিত হয়েছেন। 

শনিবার (জানুয়ারী ১৪, ২০২৩) “ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল” এর এক সভায় তাদেরকে এসব পদে নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত চেয়ারম্যান সফিউল আজম এফসিএমএ পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস্ এবং কোম্পানী সেক্রেটারী পদে কর্মরত। ২০১৮ সালে তিনি ডিবিসির ট্রেজারার, ২০২০ সালে সেক্রেটারী এবং ২০২২ সালে ভাইস-চেয়ারম্যান হিসাবেও তার ভূমিকা পালন করেন।  

নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ বর্তমানে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও পদে কর্মরত। ২০১৯ সালে তিনি ডিবিসির ট্রেজারার, ২০২১ এবং ২০২২ সালে সেক্রেটারী হিসাবেও তার ভূমিকা পালন করেন।  

নব নির্বাচিত সেক্রেটারী মান্নান বেপারী এফসিএমএ বর্তমানে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে কর্মরত। ২০২১ সালে তিনি ডিবিসির ট্রেজারার হিসাবে ও তার ভূমিকা পালন করেন।  

নব নির্বাচিত ট্রেজারার মোঃ ইকবাল হোসেন এসিএমএ, সিএফএ, এফআরএম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে কর্মরত। এছাড়াও তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//