Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 16 Jan 2023 21:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি এবারও নির্বাচনে না আসে তাহলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। অতীতের মতো দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে।

তিনি বলেন, কর্মসূচির নামে বিএনপি যেন কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীরা সতর্ক পাহারায় রয়েছে।

এদিন সকাল থেকেই সমাবেশে দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা।

বিনিয়োগবার্তা/এমআর//