
নিজস্ব প্রতিবেদক: মুজিব’স বাংলাদেশ, বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সুবর্ণজয়ন্তী ও বিশ্ব পর্যটন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর উদ্যোগে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন শাকিল আহমেদ,ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, ২য় স্থান অধিকার করেন শাহরিয়ার নাজিম নিলয়, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করেন মো: মারুফ বিন মাইনুল পিয়াস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশন এর প্রধান কার্যালয়ের সভাকক্ষ ঐকতানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান মোঃ আলি কদর, প্রেড-১।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (বাণিজ্যিক) জামিল আহমেদ, পরিচালক (প্রশাসন) এ কে এম তারেক এবং মহাব্যবস্থাপক ও উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
সংস্থার চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন তরুণদের পর্যটন শিল্পে আকৃষ্ট করতে এধরনের উদ্যোগ নিয়েছে এবং তরুণ শিক্ষার্থীরা তাতে অভূতপূর্ব সাড়া দিয়েছে। তিনি আরো জানান এই প্রতিষ্ঠান গত ৫০ বছর ধরে তরুন ও শিক্ষার্থী বান্ধব পর্যটন কার্যক্রম গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতে এ ধারা আরো বেগবান হবে।
পুরস্কার বিজয়ীগণ সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন উদ্যোগ, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ, পর্যটন গন্তব্য সমূহ ও গম্যতা উন্নয়ন, পর্যটন বিপণন, ঐতিহ্যভিত্তিক ও টেকসই পর্যটন উন্নয়ন, শিক্ষার্থী ও তরুণদের পর্যটনে অধিকতর অংশগ্রহণের সুযোগ করে দেয়া, পেশাদারিত্ব, দেশি- বিদেশি পর্যটকদের জন্য সুযোগ-সুবিধার উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে তাদের অভিমত ও প্রত্যাশা ব্যক্ত করেন।
বিনিয়োগবার্তা/এমআর//