Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে নাওডোবা এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন নিহত হন। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। 

বিনিয়োগবার্তা/এসএল//