Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 17 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় ১১০ বলে ১৬৬ রানের টর্নেডো ইনিংস খেলেন বিরাট কোহলি। তার ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ হয়েছেন স্ত্রী আনুশকা শর্মা। 

শনিবারের ঐ ম্যাচে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে কোহলির সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৯০ রানের পাহাড় গড়ে ভারত। আর টার্গেট তাড়ায় মাত্র ৭৩ রানে অলআউট হয় শ্রীলংকা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শনিবার ৩১৭ রানে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।

এদিন কোহলির খেলা দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে যাওয়ার মতো পোস্ট করেন কোহলির স্ত্রী আনুশকা।

২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা। গত বছরের ১১ জানুয়ারি তাদের কোল আলো করে আসে মেয়ে ভামিকা। 

বিনিয়োগবার্তা/এসএল//