Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 17 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ১০ হাজার ৬৮৩ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) সভায় সংশোধিত প্রকল্পে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের মেয়াদ আরও একবছর বাড়ানো হয়েছে একইসঙ্গে খরচও বাড়ছে ৩১৫ কোটি টাকা  মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়

রাজধানীর আগারগাঁওয়ের এনইসি ভবনে সাংবাদিকদের বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম মান্নান প্রতিমন্ত্রী . শামসুল ইসলাম

পরিকল্পনামন্ত্রী বলেন, কর্ণফুলী টানেলসহ একনেক সভায় সব মিলিয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় এর মধ্যে অন্যতম হলো চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই নদে বাঁধ নির্মাণ, বরিশালে শেখ হাসিনা সেনানিবাসকে নদী ভাঙন থেকে রক্ষায় প্রকল্প, মাতারবাড়ী কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (সওজ অংশ), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ, ২৪টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্প ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট ফেজ- (খুলনা) প্রকল্প

বিনিয়োগবার্তা/এসএএম//