Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 17 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে ‘সার্ভিস ডে’ পালন করছে রিয়েলমি। সারাদেশে অনুমোদিত সব রিয়েলমি সেন্টারে আজ থেকে শুরু হয়ে ১৮  জানুয়ারি পর্যন্ত সার্ভিস ডে পালিত হবে। এই দুই দিন ব্যবহারকারীদের স্মার্ট ফোন সংশ্লিষ্ট নানা ধরনের সেবা প্রদান করবে রিয়েলমি।

গ্রাহক সন্তুষ্টির জন্য সঠিক সেবা প্রদান অপরিহার্য। এই সেবা শুধুমাত্র ফোনের পার্টস মেরামতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘ মেয়াদে ক্রেতাদের চাহিদা বুঝে তাদের প্রয়োজন মেটানোই উদ্দেশ্য। এ লক্ষ্যেই রিয়েলমি সার্ভিস ডে চালু করেছে।

সার্ভিস ডে উপলক্ষে পুরনো মডেলের মেইনবোর্ড অথবা মাদারবোর্ড মেরামতের ক্ষেত্রে গ্রাহকরা ৪০  শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। ব্যবহারকারীদের জন্য আক্সেসরিজ ও সেইফ গার্ড সার্ভিসের ওপর রয়েছে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা, আউট অব ওয়্যারেন্টি মেরামত চার্জ সম্পূর্ণ ফ্রি (বিনামূল্যে) এবং ফোন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য কোন টাকা প্রদান করতে হবে না। পাশাপাশি, ‘সার্ভিস ডে’ চলাকালীন ব্যবহারকারীদের বিনামূল্যে সফটওয়্যার আপগ্রেড (শুধুমাত্র অফিশিয়াল হ্যান্ডসেট) সুবিধা প্রদান করা হবে। এছাড়াও,  ব্যবহারকারীদের জন্য সার্ভিস ডে চলাকালীন রিয়েলমি’র পক্ষ থেকে থাকছে প্রটেক্টিভ ফিল্ম পেপার (প্রাপ্যতা সাপেক্ষে)। 

গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড রিয়েলমি’র অন্যতম প্রাধান্য। গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে রিয়েলমি এবার নিয়ে এসেছে সার্ভিস ডে। 

আর দেরি না করে এক্ষুনি চলে যান আপনার নিকটস্থ রিয়েলমি সেন্টারে (https://image01.realme.net/general/20221011/1665463672298.pdf)। 

রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রির রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্ট ফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বিনিয়োগবার্তা/ডিএফই//