
নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যা বছরে ২৪ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট সর্বশেষ এ তথ্য প্রকাশ করেছে।
ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইইউ বাংলাদেশ থেকে ১৯ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার পোশাক আমদানি করেছে। যা ২০২১ সালের তুলনায় ৪১ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। বাংলাদেশ পোশাক রফতানি ইউরোপীয় ইউনিয়নের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস।
চীন ২৯ দশমিক ৩৯ শতাংশ অংশীদারিত্ব নিয়ে ইইউতে সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর শিরোনাম ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম ১০ মাসে, চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বছরে ২২ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় ২৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
একই সময়ে, তুরস্ক থেকে আমদানিও বছরে ১২ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানিও ১০ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকে আমদানিও ৪ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা বছরে ২৩ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।
অন্যান্য শীর্ষ সরবরাহকারীদের মধ্যে, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৯ দশমিক ৬৯ শতাংশ, ৩৩ দশমিক শূন্য ৫ শতাংশ, ২৮ দশমিক ৫৫ শতাংশ, ৯ দশমিক ৫৯ শতাংশ, ১৮ শতাংশ ও ৩১ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//