Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 18 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মেঘনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৫০তম সভায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইমরানা জামান চৌধুরী। বর্তমানে তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লাইট হাউজ নেভিগেশন লিমিটেড এবং মেন্টিকোর টেকনোলজি লিমিটেডেরও পরিচালক তিনি।

মোহাম্মদ মামুন সালাম এবং এসএম রেজাউর রহমান মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫০তম সভায় যথাক্রমে নির্বাহী কমিটি এবং অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ব্যাংকটির পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেহানা আশিকুর রহমান।

নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মামুন সালাম তৈরি পোশাক খাতের উদ্যোক্তা এবং সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এসএম রেজাউর রহমান আর্থিক খাত ও পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রেহানা আশিকুর রহমান, ২০২১ সাল পর্যন্ত চার মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (দারিদ্র্য দূরীকরণ এবং পরিবেশ সুরক্ষার জন্য সরাসরি পদক্ষেপ) চেয়ারপারসন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//