Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 19 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনাভাইরাসের ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই টিকা পেয়েছেন। মানুষ ভালো আছেন। এ কারণে এখন হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন কারো মনে ভয় নেই। সবাই হাসপাতালে আসতে পারছে। কারণ হাসপাতালে কেউ মাস্ক পরে না। এর অর্থ সবাই করোনার টিকা নিয়েছে। মনের ভেতর সবার সাহস রয়েছে। তারপরও জনগণকে সতর্ক থাকতে হবে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ও পুরাতন ভবন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদফতর ও বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//