Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 20 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা (অতিরিক্ত সচিব) ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে গ্লোবাল রোড সেফটি পার্টনারশীপ এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের কনসালটেন্ট আল স্টুয়ার্ট এলএলবি, এনজেডবিএম এর সৌজন্য সাক্ষাৎ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএনসিসি র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিগআরএস প্রোগ্রাম এর আওতায় জিআরএসপির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে ডিএনসিসির প্রত্যাশা ও পরামর্শ উপস্থাপন করা হয়। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিগআরএস প্রোগ্রাম এর ইনিটিয়েটিভ কোঅর্ডিনেটর ও কনসালটেন্টগণ।
 
বিনিয়োগবার্তা/এমআর//