Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 21 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার এই হামলা হয়।

এতে দুই সেনা আহত হয়েছেন। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।  

শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে পরপর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয়টি আঘাত হানে ঘাঁটিতে। এতেই দুই সেনা আহত হন।

এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন।  

সেন্টকমের মুখপাত্র জো বুচিনো বলেছেন, এই ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেওয়াসহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। এবং  আইএসআইএলের বিরুদ্ধে লড়াইকে বিপন্ন করে।  

তবে কারা এটি করেছে সে বিষয়ে কোনো বক্তব্য দেননি জো বুচিনো।

উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি ২০১৬ সালে ঘাঁটি স্থাপন করেছিল।

এর আগে গত বছরের নভেম্বরেও ওই ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছিল।

বিনিয়োগবার্তা/এসএল//