Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।

শনিবার (২১ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আয়োজিত দশম ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, বিচারকের বারে এ ধরনের ঘটনা ঘটেই থাকে, যা বারের সিনিয়ররা সমাধান করে দেন। তবে এটি খুবই দুঃখজনক যে এখনো ঘটনাটির সমাধান হয়নি।

তিনি বলেছেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ বিচারকের হাতে কলম থাকে। 

কোনো দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির তালিকায় আইনমন্ত্রীর নাম থাকার বিষয়ে তিনি বলেন, গুজবে কান দেবেন না।

বিনিয়োগবার্তা/এমআর//