Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 21 Jan 2023 22:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী ১ ফেব্রুয়ারি বিকেল তিনটায় মেলায় আসবেন। তিনি মেলা উদ্বোধন ও পরিদর্শনের পর আমরা সবার জন্য বইমেলা উন্মুক্ত করে দেব। তিনি বলেন, আমাদের প্রস্তুতি ভালো আছে এবং এখন পর্যন্ত সব কিছু আমাদের মতো করেই খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আশা করি, আমরা এটি সুন্দর এবং সফলভাবে সমাপ্ত করতে পারব।

শনিবার (২১ জানুয়ারি) বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মেলাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে, যেন আমরা যথাসময়ে সুষ্ঠুভাবে এটি সম্পূর্ণ করতে পারি। আর বইমেলার একটি নীতিমালা আছে। এখানে যারা অংশগ্রহণ করবে তাদের সবাইকে সেই নীতিমালা মেনেই অংশ নিতে হবে।

কে এম খালিদ বলেন, বইমেলা একটি মুক্তচিন্তার জায়গা। এটি আমাদের প্রাণের মেলা, আমরা চাই না প্রাণের মেলায় কেউ কাউকে নিয়ে কটু কথা বলুক।

বিনিয়োগবার্তা/এমআর//