Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে পাওয়া যাবে। প্রতিটি রৌপ্য মুদ্রার কিনতে লাগবে পাঁচ হাজার টাকা। 

১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য- ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। 

স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। 

এছাড়া, স্মারক মুদ্রার পেছন ভাগে পদ্মা সেতুর একটি ছবি এবং সেতুর উপরে ‘Padma Bridge- The Symbol of national pride’  এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল 2022 অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

বিনিয়োগবার্তা/এমআর//