Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 22 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, ডিজিটাইজেশনের পর বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার সংসদ ভবনস্থ তার নিজ বাসভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত "স্মার্ট স্টুডেন্টস ফর স্মার্ট বাংলাদেশ" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুল হক টুকু আরো বলেন, ছাত্র-ছাত্রীরা আগামী দিনে দেশের কান্ডারী হবে। ছাত্র সমাজকে জাতির পিতার ছাত্র জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক, সহযোগী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর পাবনা জেলার ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//