Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: দেশের শেষ প্রান্তের জেলা পঞ্চগড়ে মাঘ মাসের কনকনে শীতে জুবুথুবু অবস্থা জনজীবনের। কনকনে শীতের সাথে হিমেল হাওলা ও রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে চরম ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের গরীব,অসহায় ও নিম্ন আয়ের মানুষরা। ফলে চরম ভোগান্তি আর মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

রবিবার (২২ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮  ডিগ্রী সেলসিয়াস। এদিকে একই সময় সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। তাই আজ তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে  দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে  গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ থেকে ৬ ডিগ্রির ঘরে উঠানামা করছে। ফলে মাঘ মাসের শীতে এ উপজেলায় মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 

আবহাওয়া অফিস বলছে, শীতকালে এ জেলায় তাপমাত্রা উঠানামা করে মূলত হিমালয়ের হিমেল বাতা বয়ে যাওয়ার কারণে। প্রতিবছর অন্যান্য জেলার তুলনায় আগেভাগেই এখানে শীত অনুভূত হয় এবং দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়ে দেরিতে বিদায় নেয়। গত ১৫ দিন ধরে এ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী সপ্তাহে আরও তাপমাত্রা হ্রাস পাবে এবং শীতের প্রকোপ বৃদ্ধি পাবে। 

এদিকে সরেজমিনে দেখা গেছে, কোন কোন দিন দিন ভোর সূর্যের আলো দেখা গেলেও থাকছে না তেমন উত্তাপ, কুয়াশার মধ্যে ঝাপসা রোদ লাগলেও তেমন প্রভাব পড়ছে না৷ সন্ধ্যা হওয়ার সাথে সাথে উপজেলার উপর দিয়ে বয়ে যায় হিম বায়ু,সাথে রাত বাড়ার সাথে চারপাশ কুয়াশায় ঢেকে যাচ্ছে এবং শিশিরবিন্দু পড়ছে বৃষ্টির মত। তা অব্যহত থাকছল পরদিন সকাল পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। এছাড়াও কনকনে শীতের কারণে দিনদিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পঞ্চগড় সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে প্রতিদিনই শীতজনিত নানা রোগ নিয়ে চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা। তবে তাদের মধ্যে অনেকেই শিশু ও বয়স্ক। 

এ বিষয়ে কথা হয় পঞ্চগড় শহরের ভ্যানচালক জাহাঙ্গীর আলম বলেন, মাঘ মাসের শীতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। গত কয়েক দিনের শীতের কারণে হঠাৎ করে আমার মেয়ের ঠান্ডা লেগে ডায়রিয়া হয়েছে। গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করেছি কিন্তু ভালো না হওয় তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি, এখন কিছুটা সুস্থ হয়েছে । 

একই কথা বলেন মহানন্দা নদীর পাথর উত্তোলন শ্রমিক রবিউল ইসলাম, তিনি বলেন, গত কয়েকদিন থেকে এত শীত, কুয়াশা ও বাতাস বইছে,  যা আমার জীবনে কখনও দেখিনি। সূর্যের আলো তেমন একটা দেখা যাচ্ছে না। মহানন্দা নদীর পানি অনেক ঠান্ডা। যার কারণে আমরা আগের মত কাজ করতে পারছিনা। আমাদের কেউ খোঁজ খবর নেয় না, শীতবস্ত্রও কেউ দেয় না। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। এসময়ে এ পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। তাই তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে এবং শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিনিয়োগবার্তা/এমআর//