
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগসহ দেশের সবখাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে।
রবিবার (২২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, আমরা দেখি রাস্তায় শৃঙ্খলা নেই, পরিবহনের শৃঙ্খলায় দারুণ ঘাটতি। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। শৃঙ্খলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে।
জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগুচ্ছে।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নিজেদেরই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে?
বিনিয়োগবার্তা/এমআর//