Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 22 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর লস অ্যাঞ্জেলসের মন্টেরি পার্কে  এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দুদিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে এক অস্ত্রধারী সেখানে অতর্কিত হামলা চালান।

জানা যায়, মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভুত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়।

এদিকে, ঘটনার প্রথম দিকে গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা নিয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারে না ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।

ওই এলাকার একটি খাবারের দোকানদার সিউং ওন চই বলেন, তিনজন ব্যক্তি দ্রুত আমার কাছে ছুটে এসে বলেন, গারভে এভিনিউতে গোলাগুলি হয়েছে। তুমি দ্রুত দোকান বন্ধ করো। ছুটে আসা ওই ব্যক্তিরা আরও জানান, এক ব্যক্তির হাতে মেশিনগান ও কয়েক রাউন্ড গুলিও ছিল।

বিনিয়োগবার্তা/এসএএম//