Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 23 Jan 2023 16:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কসমেটিকস, প্লাস্টিক ও জুতাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ জানান, রাত ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে সংবাদ পেয়ে বাজারে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস সদস্যরা। পরে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে। 

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//