Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 23 Jan 2023 10:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘এজেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া তার বক্তব্যে বলেন, এসআইবিএল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে এবং আপনাদের মাধ্যমে আহরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি রেমিট্যান্স আহরণে আরও গুরুত্ব দেবার পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার বলেন, ব্যাংকিং সেক্টর নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে,এসব গুজব বা অপপ্রচারে কান দিবেন না। বাংলাদেশ ব্যাংক নিবিড় তদারকি করছে এবং ব্যাংকগুলোকে প্রয়োজনমাফিক সহযোগিতা করছে। তিনি আরও বলেন, আপনারা তৃণমূল মানুষের সাথে কাজ করেন, তাই কোনভাবে মানুষের বিশ্বাসে ফাটল ধরাবেন না।

সভাপতির বক্তব্যে জাফর আলম বলেন, আমরা এ বছর এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা ৫০০তে উন্নীত করতে চাই এবং আপনাদের মাধ্যমে কৃষি ও এসএমইতে বিনিয়োগ বৃদ্ধি করতে চাই। রেমিট্যান্স বৃদ্ধিতে এজেন্টবৃন্দের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা অভীষ্ট লক্ষ্য অর্জনে একসাথে কাজ করব।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, দেশব্যাপী বিস্তৃত ৩৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট এবং আউটলেট সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ।

বিনিয়োগবার্তা/এসএএম//