Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 23 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুনে বাজারের কসমেটিকস, প্লাষ্টিক ও জুতার দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। 

স্থানীয়রা জানায়, রাত ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে এমন সংবাদে সবাই বাজারে এসে দেখে ভয়াবহ আগুনের দৃশ্য। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় আগুনে বাজারের কসমেটিকস, প্লাষ্টিক,  জুতা ও কাপড়ের দোকানসহ মোট ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবু সাঈদ জানান, আগুন লাগার সংবাদে আমরা আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাই।  পরে আমাদেরকে সহযোগিতা করার জন‍্য পাশ্বর্বর্তী ষ্টেশন শিবপুর থেকে আরো একটি ইউনিট আমাদের সাথে এসে যুক্ত হয়। 

আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে তাৎক্ষণিভাবে আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

বিনিয়োগবার্তা/এমআর//এসএইচআর//