Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। বুধবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী কর্তার অফিসে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। এর পরদিন মনোনয়নপত্র পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এরপর ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে ভোটে নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//