Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রাশিয়া বাংলাদেশকে কোনো বিপদে ফেলবে না বলে আশা করছি।

বুধবার (২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের পণ্যবাহী জাহাজ নিয়ে সরকারের মাথাব্যথা নেই। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজের কোনোটিই ভিড়তে দেবে না বাংলাদেশ।

মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের মালামাল দেশে আসবে, তবে দেরি হবে।

বিনিয়োগবার্তা/এমআর//