Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পাচ্ছেন ১৫ জন। বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে তাদেরকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১ ফেব্রুয়ারি ‘অমর একুশে বইমেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেষ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণা মাসুদুজ্জামান, অনুবাদ আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ পুরস্কার পেয়েছেন।

অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

বিনিয়োগবার্তা/এসএএম//