Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবদক: অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তরুণরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে মো. মতিউল ইসলাম এফসিএ এর ‘রিকালেকশন্স অফ এ সিভিল সার্ভেন্ট- টার্নেড ব্যাংকার’ (২০১৯-২০২২) বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বইয়ের মোড়ক উম্মোচন করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মো. মতিউল ইসলামের উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব করেছিলেন। জনগণের প্রতি প্রতিশ্রুতিশীল থেকে তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতির ভিত রচনা করেছেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির এবং খ্যাতিমান অর্থনীতিবিদ রেহমান সোবহান।

নাট্য ব্যক্তিত্ব আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমিকা বক্তব্য রাখেন মো. মতিউল ইসলাম এফসিএ।

এছাড়াও অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, ‘রিকালেকশন্স অফ এ সিভিল সার্ভেন্ট- টার্নেড ব্যাংকার’ (২০১৯-২০২২) মোঃ মতিউল ইসলাম এফসিএ এর ২য় বই। বইটিতে তিনি ব্যক্তিগত বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় স্পিকার বইটি প্রকাশ করার জন্য লেখককে অভিনন্দন জানিয়ে তার কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

তিনি বলেন, মূল্যবান বইটি দেশের তরুণদের অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে জ্ঞান অর্জনে সহায়ক হবে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তরুণরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে।

বিনিয়োগবার্তা/এসএল//