Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 30 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। মেক্সিকান পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালায়। গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন রোববার হাসপাতালে ভর্তি ছিলেন।

মেক্সিকোর স্থানীয় মিডিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী এবং নাইটক্লাবের গ্রাহকরাও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

বিনিয়োগবার্তা/এসএএম//