Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 30 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকায় ‘বাড্ডা উপশাখা ও ‘লালবাগ উপশাখা রোববার (২৯ জানুয়ারি) উদ্বোধন করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই উপশাখাগুলোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

লালবাগ উপশাখায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ ও বাড্ডা উপশাখায় বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্ল্যানেট গ্রুপের এমডি শাহ হাবিবুল হক, দি সিটি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আবুল খায়ের মেহমুদ, ফারদিন গ্রুপের এমডি মোঃ বাকের হোসাইন এবং বিশিষ্ট ব্যাবসায়ী হাফিজ হারুন, সিআইপি।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও হাসনে আলম, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনীসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ, ২টি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখাপ্রধানগণ, উপশাখার ইনচার্জগণ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

এছাড়াও ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন ব্যাংকের সকল জোনাল হেড, শাখা প্রধান ও উপশাখার ইনচার্জবৃন্দ।

বিনিয়োগবার্তা/এসএএম//