Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার প্রায় আড়াই লাখ মানুষকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার আওতায় আনলো তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণুর হাতে অ্যাম্বুলেন্স চাবি তুলে দেন তিনি।

রবিবার (২৯ জানুয়ারি) আলমডাঙ্গা শহরের রথতলা সংলগ্ন টকিজ সিনেমা হল চত্বরে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাদেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সেক্রেটারী এনামুল হক। 

তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারী হামিদুল ইসলাম আজম, তারাদেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সহসভাপতি রহমান মুকুল, কোষাধ্যক্ষ বিজেশ কুমার রামেক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত, সেক্রেটারী তরিকুল ইসলাম রিফাত, বাজুস আলমডাঙ্গা শাখার সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, সেক্রেটারী আব্দুল জলিল।

ফ্রি অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে ১৫টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষকে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স  সেবার আওতায় আনলো তারা দেবী ফাউন্ডেশন।

বিনিয়োগবার্তা/এমআর//